---
# --- identity
title: "ঘোষণাপত্র"
work: "The New Message from God"
locale: "bn"
# --- place in the work
volume: 1
volume_title: "খণ্ড ১"
book: "স্রষ্টা আবার কথা বলেছেন"
chapter: 1
# --- provenance
received_by: "Marshall Vian Summers"
received: "2006-07-07"
received_location: "Boulder, Colorado"
# --- addresses: cite `url`, fetch `markdown_url`
url: "https://newmessage.org/bn/the-message/volume-1/god-spoken-again/the-proclamation/"
markdown_url: "https://newmessage.org/bn/the-message/volume-1/god-spoken-again/the-proclamation.md"
# `{locale}` is a prefixed language code; English is at markdown_url_en
markdown_url_pattern: "https://newmessage.org/{locale}/the-message/volume-1/god-spoken-again/the-proclamation.md"
markdown_url_en: "https://newmessage.org/the-message/volume-1/god-spoken-again/the-proclamation.md"
translations: ["en", "fr", "es", "it", "nl", "da", "el", "bg", "sc", "tc", "id", "ja", "ko", "pl", "pt-br", "ro", "tr", "vi", "sl", "hr", "fi", "ar", "he", "hu", "sv", "sq", "ml", "sw", "sr", "tl", "hi"]
# --- terms
usage: "Read and quote freely. Name the source and link to the canonical URL."
---

# ঘোষণাপত্র

> Chapter 1 of *স্রষ্টা আবার কথা বলেছেন*, Volume 1 of **The New Message from God**.
> As received by Marshall Vian Summers on July 7, 2006 in Boulder, Colorado.
> Source: https://newmessage.org/bn/the-message/volume-1/god-spoken-again/the-proclamation/
> Read and quote freely. Name the source and link to the canonical URL.

এটা পৃথিবীতে ঈশ্বরের কাছ থেকে আসা একটি নতুন বাণী। এটা সকল জীবের সৃষ্টিকর্তা থেকে এসেছে।

এটি মানব ভাষাতে অনুবাদ করা হয়েছে এবং এই বিশ্বের তত্ত্বাবধানকারী ফেরেশতাদের উপস্থিতিতে এর অর্থ বুঝে নেওয়া হয়েছে।

এটা শতাব্দী ও সহস্রাব্দ ধরে ঘটে আসা সৃষ্টিকর্তা থেকে অব্যাহত মহান ধারাবাহিক সম্প্রচার।

এটি বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটি নতুন বাণী।

এটি মানবকুলকে দেওয়া পূর্বকালীন বাণীগুলিকে পরিপূর্ণ করে এবং তা এমন কিছু বিষয় প্রকাশ করেছে যা আগে কখনো মানবকুলের কাছে প্রকাশ করা হয়নি। কারন মানবকুল এখন একাধারে পৃথিবীর ভিতরে এবং পৃথিবীর বাইরে গুরুতর এবং বিপজ্জনক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

ঈশ্বরের কাছ থেকে নতুন বাণী সকল জাতি ও ধর্মীয় ঐতিহ্য থেকে, সমস্ত গোত্র, গোষ্ঠী ও দিকনির্দেশনা থেকে মানব জাতিকে সতর্ক করার, ক্ষমতায়ন করার এবং প্রস্তুত করতে আবির্ভূত হয়েছে।

এটি আবির্ভূত হয়েছে একটি মহা সংকটের সময়, একটি মহা পরিণতির সময়। এটি এমন জিনিসের জন্য মানুষকে প্রস্তুতি করছে যেসবের এমনকি এখনও পরিচিতি মেলেনি।

পৃথিবীতে ধেয়ে আসছে মহা পরিবর্তনের বিশাল ডেউ এবং মহাবিশ্বে মানবকুলের অবস্থান বিশেষ করে অন্যান্য প্রজাতির সাথে আপনাদের সংযোগ সম্পর্কে জনগণকে সতর্ক করে দেওয়ার ক্ষেত্রে এটি ভবিষ্যদ্বাণীপূর্ণ।

এটি প্রত্যেক ব্যক্তির মধ্যে মহান আধ্যাত্মিক অস্তিত্বকে আহ্বান জানায় – জ্ঞানের মহান অঙ্গীকার যা সমগ্র মানবজাতিকে দান করা হয়েছে, তা এখন অনুশীলন করা, শক্তিশালী করা এবং উদ্ভূত করা উচিত।

এটি প্রত্যেক ব্যক্তির মহান আধ্যাত্মিক চাহিদা – উদ্দেশ্য, মর্ম এবং দিক নির্দেশনার প্রয়োজনের কথা বলে।

এটি মহান সম্পর্কের সাথে কথা বলে যা মানুষ একে অপরের সাথে প্রতিষ্টা করতে পারে, যে সম্পর্ক তাদের জীবনের বৃহওর উদ্দেশ্য উপস্থাপন করে।

এটি বিশ্বের বর্তমান প্রয়োজনের এবং ভবিষ্যত প্রয়োজনের কথা বলে। এভাবে, এটি সকলের জন্যে উদ্দেশ্য এবং স্বীকৃতি, ঐক্য ও সহযোগিতা, প্রজ্ঞা এবং ক্ষমতা আনয়ন করে, যারা এটি গ্রহণ করতে পারে, যারা এটি শিখতে পারে, যারা এর পদক্ষেপগুলি অনুসরণ করতে পারে, যারা অন্যদের প্রতি এটির অবদান রাখতে পারে এবং যারা অন্য ব্যক্তি, পরিবারের, সম্প্রদায়ের, জাতির তথা সমগ্র বিশ্বের সেবায় তাদের প্রজ্ঞা অকাতরে বিলিয়ে দিতে পারে।

এই আশীর্বাদ গ্রহণ করুন। ঈশ্বরের এই নতুন বাণী শিখুন। বিশ্বাস করুন এটি আপনার বর্তমান ঐতিহ্যগুলির মধ্যে যা যা সত্য তার সবই নিশ্চিত করবে, এবং এটি গভীর প্রজ্ঞার কথা বলবে যা আপনি আগে থেকেই ধারন করে আছেন। এটি আপনার হৃদয়ের সঙ্গে কথা বলবে, যা এমনকি আপনার চিন্তাধারা এবং বিশ্বাসের বাইরে এবং এমনকি আপনার সংস্কৃতি বা জাতিরও চিন্তা ও বিশ্বাসের বাইরে।

এই উপহারটি গ্রহণ করুন এবং ধৈর্যের সাথে এটি শিখুন, জ্ঞানের ধাপগুলি চর্চা করুন, বৃহত্তর সম্প্রদায়ের কাছ থেকে প্রজ্ঞা শিখুন এবং মানবকুলের ঐক্যবদ্ধতায় মানবতার একক আধ্যাত্মিকতার ক্ষমতাকে উপলব্ধি করুন, মানবিকতাকে শক্তিশালী করুন এবং মানবকুলকে সামনের কঠিন সময় চিনতে এবং সঠিক পথে চলতে প্রস্তুত করুন।

মানুষের স্বাধীনতা, সহযোগিতা ও দায়িত্ব সংরক্ষণ ও শক্তিশালীকরণের জন্য এই নতুন বাণীর আহ্বানকে বরণ করুন।

এই নতুন বাণী ছাড়া, মানবকুল একটি মারাত্মক এবং খাড়া পতনের সম্মুখীন।

এই বিশ্বের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আপনার চারপাশের মহাবিশ্বের অন্যান্য হস্তক্ষেপ বাহিনীর কাছে হারানোর সম্মুখীন।

এই নতুন বাণী ছাড়া, মানুষের আত্মা সুপ্ত থাকবে, এবং মানুষ হতাশা, প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব-সংঘাতের ভেতর বসবাস করবে।

এটি সৃষ্টিকর্তার ইচ্ছা যে মানবকুল মহাবিশ্বের বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে একটি স্বাধীন এবং সার্বভৌম জাতি হিসাবে আবির্ভূত হোক – একটি শক্তিশালী জাতি হিসাবে, একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে, একটি জাতি যে তার সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখতে সক্ষম – গভীর পরাক্রম এবং উদ্দেশ্যকে সম্মান দেবে যা বিশ্বকে শক্তিশালী রাখবে এবং মানবতাকে প্রাণবন্ত, সক্রিয় এবং সৃজনশীল রাখবে, ভবিষ্যতে অগ্রগতি জন্য একটি নতুন সুযোগ উপস্থাপন করবে।

কিন্তু অগ্রগতির জন্য আপনাদের অবশ্যই টিকে থাকতে হবে। আপনাদের সামনের কঠিন সময়ে অবশ্যই টিকে থাকাতে হবে, এবং কে এই বিশ্ব এবং তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে সম্পর্কে আপনাদের অবশ্যই এই বিশ্বের বাইরেও প্রতিযোগিতায় টিকে থাকাতে হবে।

প্রতিটি ব্যক্তিকে স্বীকার করতে হবে যে তাদের কাছে গভীর জ্ঞান আবিষ্কার করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে যা ঈশ্বর তাদের দিয়েছেন – জ্ঞান যা তাদের উদ্দেশ্য, তাদের মর্ম এবং তাদের অভিমুখ এবং তাদের সমস্ত অর্থপূর্ণ সম্পর্কের মানদণ্ড ধারণ করে।

অতএব, প্রতোক মানুষের জন্য ঈশ্বরের একটি নতুন বাণী আছে, এবং সমগ্র বিশ্বের জন্যও ঈশ্বরের একটি নতুন বাণী আছে। এটি এখন এই পৃথিবীতে।

মেসেঞ্জারের এটি গ্রহণ করতে অনেক সময় লেগেছে, কারণ বাণীটি খুবই মহান।

তাহলে এই নতুন বাণী আনতে যিনি পৃথিবীতে এসেছেন তাকে সন্মান দিন।

তিনি একজন নম্র মানুয। তিনি এই মহান ভূমিকার কার্যভার গ্রহণ করতে প্রয়োজনীয় প্রজ্ঞার উন্নতিসাধন করেছেন, এবং এই উদ্দেশ্যেই ওনাকে বিশ্বে পাঠানো হয়েছে।

ওনাকে গ্রহণ করুন। ওনাকে বুঝতে চেস্টা করুন। ওনাকে প্রশংসার চরম শিখরে উঠাবেন না। তিনি একজন ঈশ্বর নন। তিনি একজন মেসেঞ্জার ঈশ্বরের কাছ থেকে পৃথিবীতে নতুন বাণী আনয়ন করেছেন।

এটা এখনই সময়। এটা একটা সুবর্ন সুযোগ। এটা সারা বিশ্বজুড়ে জনগণের প্রার্থনার জবাব – প্রত্যেক ধর্মবিশ্বাসের, প্রত্যেক জাতি ও সংস্কৃতির, প্রজ্ঞা, শক্তি, ঐক্য, স্বাধীনতা ও মুক্তির জন্য প্রার্থনার জবাব।

এখন এই নতুন বাণীকে স্বাগত জানান। এটা এসেছে, এবং এটি ঠিক সঠিক সময়ে এসেছে।
